সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে মোজার দাম নিয়ে। বাজারে ভালো ব্র্যান্ডের এক জোড়া মোজার দাম ১২০ থেকে ২৫০ টাকার। অথচ গাড়ি চালকদের জন্য কেনা প্রতি জোড়ার দাম ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।
মা ও শিশু স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রমের জন্য ১ কোটি ৩৫ লাখ ৬০ হাজার অটো ডিজঅ্যাবল (এডি) সিরিঞ্জ কেনার উদ্যোগ নিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি)। এ জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হলেও এর কারিগরি স্পেসিফিকেশন নিয়ে প্রশ্ন উঠেছে।